বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠনের এক মাস পূর্ণ না হতেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, সরকার গঠনের এক মাস পূর্ণ হবার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি সরকার।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার পদ্মকোল খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত ক্রান্তিকালে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি। সরকার গঠনের এক মাসও পূর্ণ হয়নি। তবুও এরই মধ্যে বিএনপি সরকার দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদ-মন্দিরের ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা ও কৃষি ঋণ মওকুফের মতো উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছি।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন শতভাগ স্বচ্ছতার সঙ্গে যেন খাল খনন সম্পন্ন হয়।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার প্রমুখ।

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর থেকে মণ্ডলপাড়া মোড় পর্যন্ত ৪ কিলোমিটার এই খালটি পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে গিয়ে মিশেছে। ৬ ফুট গভীর ও গড় ৪০ ফুট প্রশস্ত করে খালটি খনন কাজ শুরু হচ্ছে। এই খালটি পূর্ণ খনন হলে পদ্মা থেকে ইছামতীতে পানি প্রবাহ স্বাভাবিক হবে। খালের পার্শ্ববর্তী হেমায়েতপুর ইউনিয়নের জমিগুলো সহজেই সেচ সুবিধা পাবে। এ কর্মসূচির আওতায় এটি ছাড়াও পাবনায় ১০৬টি খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সরকার গঠনের এক মাস পূর্ণ না হতেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

প্রকাশিত সময় : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬