বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া

ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ব সম্প্রদায়ের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়েছে।

আজ শনিবার ঈদের জামাতে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা এ দোয়া করেন।

এদিন ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরুর আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মোনাজাতের মাধ্যমে প্রথম জামাত শেষ হয় সকাল ৭টা ২৬ মিনিটে। প্রথম জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ, জাতি ও বিশ্ব সম্প্রদায়ের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

প্রথম জামাত শেষ হওয়ার আগেই বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছিলেন। প্রথম জামাত শেষ হতেই তারা মসজিদে প্রবেশ করেন। মোনাজাতে রমজানের রোজা ও অন্যান্য এবাদত যেন আল্লাহ কবুল করেন সেজন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়।

এ ছাড়া মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চান এবং বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন।

প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। আর বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হয় শেষ জামাত।

ঈদের প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতি করেছেন। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম তথা সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করেছেন।

আর বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া

প্রকাশিত সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬