ব্যবসাখাতে তৈরি সংকট সম্পর্কে ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার (০৪ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আমির খসরু বলেন, জ্বালানি সংকট নিয়ে সমস্যা আছে। এটা নিয়ে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতিতে।
এছাড়া জলবায়ু ও পরিবেশ ইস্যুতে যে সমস্যা রয়েছে সেখানে অর্থনৈতিক সহায়তা দিতে চেয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক বলে জানান তিনি।
সৌর বিদ্যুৎ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি মিল কারখানা কীভাবে চালু করা যায় সে বিষয়ে কাজ করছে সরকার।