মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অভাব কাকে বলে বাচ্চা পেটে নিয়ে আমি দেখেছি’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের অপ্রিয় ও অবহেলিত অনেক সত্যকে সামনে এনেছে। লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-এর শুটিং চলাকালীন দিঘার তালসারির সমুদ্রের জলে ডুবে রাহুলের করুণ মৃত্যু হয়।

তার এই ঘটনা ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে স্টুডিও পাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করেছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানরা।

রাহুলের মতো প্রতিভাবান একজন শিল্পীর এভাবে চলে যাওয়াকে তার সহকর্মী ও অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অনেক ‘অদেখা’ ও অবহেলিত বিষয়গুলো জনসমক্ষে উঠে এসেছে, শোবিজ অঙ্গনের তারকা ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন। এ পরিস্থিতিতে পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কনীনিকা ব্যানার্জি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে অভিনেত্রী কনীনিকা বলেন, “আট বছর আগে কিয়া তখন পেটে। তিন মাসের পেমেন্ট এরা আমাকে দেয়নি, স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে এক টাকাও দেবে না। তিন মাস খাটার পরও ওরা আমার টাকা দেয়নি। আমাকে মামলা করতে বলা হয়েছিল, করতে পারিনি। কারণ আমি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক জটিলতা বাড়ছিল, অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গেছিলাম। কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল। মেনে নিতে পারছি না।”

কনীনিকা ব্যানার্জি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘অভাব কাকে বলে বাচ্চা পেটে নিয়ে আমি দেখেছি’

প্রকাশিত সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬