রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই ৪০ লাখ ভিউ, ঝড় তুলেছে ধর্ষণ-প্রতিশোধের এই নাটক

মাত্র এক দিনেই ৪০ লাখেরও বেশি দর্শক দেখেছে নতুন নাটক ‘জখম’। এটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নাটকটির গল্পে দেখা যায়, গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাইসা, যে স্বভাবে কিছুটা চাপা ও অন্তর্মুখী। অন্যদিকে পার্থ এক সম্ভ্রান্ত ও মিশুক পরিবারের ছেলে। দুই বিপরীত চরিত্রের এই দুজন ভালোবাসার টানে এক হয়ে যায়, তবে গল্প মোড় নেয় ধর্ষণ ও প্রতিশোধের কঠিন বাস্তবতায়।

ইমরাউল রাফাত পরিচালিত এই নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে দেখা গেছে তৌসিফ মাহবুবকে।

ইউটিউবে প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ব্যাপক। অনেকেই মন্তব্য করেছেন, এটি সমাজের অন্ধকার দিকগুলো বাস্তবভাবে তুলে ধরেছে এবং নারীর প্রতি সহিংসতার বিষয়টি নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।

কেউ কেউ নাটকটিকে ‘শক্তিশালী সামাজিক বার্তা’র জন্য বিশেষ হিসেবে উল্লেখ করেছেন।

পরিচালক জানান, এটি মূলত প্রতিশোধ ও সামাজিক বাস্তবতার গল্প। ধর্ষণের শিকার নারীদের সমাজে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। একদিনেই বিপুল দর্শকপ্রিয়তা পাওয়াকে তিনি কাজের বড় অর্জন হিসেবে দেখছেন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইসরাত অতিথি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

একদিনেই ৪০ লাখ ভিউ, ঝড় তুলেছে ধর্ষণ-প্রতিশোধের এই নাটক

প্রকাশিত সময় : ০৬:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬