রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

জান দেবো, জুলাই দেবো না’-এই স্লোগানকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি’ (বিএপি)। ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রোববার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

নতুন এই রাজনৈতিক দলটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে। দলটির নীতি ও আদর্শের মধ্যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, অর্থনীতি, বিচার বিভাগ, শিক্ষা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রণয়নের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। এছাড়া দলটির মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। অনুষ্ঠানে জানানো হয়, দল পরিচালনায় একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান।

অনুষ্ঠানে দলটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস, অধ্যাপক আমেনা রহমান ও ডা. নাবিলা নাদিয়া। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড কনক বড়ুয়া, ন্যাশনাল গণধারার নেতা মাজহারুল ইসলাম শিহাব এবং গণতন্ত্রী পার্টির প্রতিনিধি শান্ত রাজুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণে এই নতুন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

প্রকাশিত সময় : ০৭:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬