রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলে রোববার ভোরে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মানির জিওফিজিক্যাল রিসার্চ সেন্টার-জিএফজেড।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাত্র ১০ কিলোমিটার গভীরতায়, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প হলে সাধারণত ভূ-পৃষ্ঠে বেশি ঝাঁকুনি অনুভূত হয়।

তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আফটারশক বা পরাঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত সময় : ০৭:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬