রোববার (১৯ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ আদেশ জারি করেন।
জানা যায়, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান রিয়াদ সরকারের ওপর হামলার প্রতিবাদে বিএনপির দুই পক্ষ একই সময় ও একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসন আগাম ব্যবস্থা নেয়। ১৪৪ ধারা অনুযায়ী রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ও শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাচল এবং আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























