শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ যুগ্মসচিবকে বদলি

প্রশাসনে গতিশীলতা আনার অংশ হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও উন্নয়ন সংস্থায় এসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

যেখানে যাদের বদলি করা হলো–

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে বদলি করে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানকে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া প্রেষণ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা যুগ্মসচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে দুই কর্মকর্তার নতুন পদায়নও করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. সাবেক আলীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।

সরকার জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতি ও সমন্বয় বাড়াতে এসব পদায়ন ও বদলি কার্যকর করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৯ যুগ্মসচিবকে বদলি

প্রকাশিত সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬