মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দেশের ৩৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (০১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ চলছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৩৪ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত সময় : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬