আজ সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। ‘সোনালী সেবার’ মাধ্যমে ১৬ জুনের মধ্যেই ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
এর আগে, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধের সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























