রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের উদ্দেশে যে আবেদন রাখলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে। তাহলে অতীতে আওয়ামীলীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামীলীগ করতে পারবে না?

আজ রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তোলেন তিনি।

এর আগে, এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন।’

এই প্রসঙ্গেই মূলত ফেসবুক স্ট্যাটাসটি দেন রাশেদ খাঁন। তিনি ওই স্ট্যাটাসে আরও বলেন, আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। যেমন, কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে।

পরে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে তিনি বলেন, আশা করি এটাতে মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

হাসনাতের উদ্দেশে যে আবেদন রাখলেন রাশেদ খাঁন

প্রকাশিত সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬