মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন যে নারী

স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আন্না মিঞ্জ-কে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ওরাওঁ সম্প্রদায়ের এই নেত্রীর মনোনয়নকে রাজনৈতিক বিশ্লেষকরা শুধু একটি দলীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন না; বরং এটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রথমবারের মতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোনো নারী জাতীয় সংসদে নিজ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন, যা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আন্না মিঞ্জ আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত। বর্তমানে তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’ এর সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রামস) হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে শিক্ষা, যুব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ সমতা নিয়ে বিভিন্ন কর্মসূচিতে কৌশলগত নেতৃত্ব দিচ্ছেন তিনি।

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনিকারিতাস, কেয়ার বাংলাদেশ এবং ব্র্যাক বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগতভাবে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে প্রজেক্ট প্ল্যানিং ও ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন। তার এই বিস্তৃত অভিজ্ঞতা জাতীয় সংসদে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই মনোনয়নের গুরুত্ব তুলে ধরে জানান যে, আন্না মিঞ্জের সাংগঠনিক দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের গভীর সংযোগ বিবেচনা করেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে আপসহীনভাবে কাজ করে আসছেন। দল মনে করে, তার এই মনোনয়ন কেবল একটি রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়, বরং দেশের সামাজিক অন্তর্ভুক্তি এবং সমতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বলিষ্ঠ ইতিবাচক পদক্ষেপ।

উল্লেখ্য যে, আন্না মিঞ্জ বর্তমানে ‘ন্যাশনাল কোয়ালিশন অফ ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন যে নারী

প্রকাশিত সময় : ০৯:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬