মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে, শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত সমর্থিত প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম-এর কাছে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

স্থানীয়দের কাছে ‘ডা. প্রিয়াঙ্কা’ নামে পরিচিত তিনি। রাজনীতিতে তুলনামূলক নতুন হলেও চিকিৎসক হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন-এ জমা দেওয়া তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি, ২০১০ সালে এইচএসসি এবং ২০১৬ সালে এমবিবিএস সম্পন্ন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা

প্রকাশিত সময় : ০৯:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬