পোস্টে কনকচাঁপা উল্লেখ করেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলতে অভ্যস্ত। সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার লড়াই থেকে শুরু করে সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়া—সবখানেই তিনি জনমানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে এগিয়েছিলেন। তবে কাঙ্ক্ষিত মূল্যায়ন না মিললেও এর পেছনে কোনো মঙ্গল নিহিত রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
নিজেকে একজন ‘কণ্ঠ শ্রমিক’ ও ‘সাদামাটা মানুষ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি লেখেন, দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।
দলের সিদ্ধান্তের পরও দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, বড় কোনো অর্জন সম্ভব না হলেও শেষ পর্যন্ত এ দেশের মাটিতে মিশে মাটিকে উর্বর করার কাজে লাগতে চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 



















