দূতাবাস সূত্রে জানা গেছে, এবারের প্রত্যাবাসিত দলের মধ্যে ২৭ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আইওএম-এর সমন্বিত প্রচেষ্টায় তাদের সুচিকিৎসা ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে।
প্রত্যাবাসনের আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় তিনি লিবিয়ার সংশ্লিষ্ট দপ্তর ও আইওএম-এর সঙ্গে দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগের কথা উল্লেখ করে বলেন, পাচারের শিকার ও বিপদগ্রস্ত বাংলাদেশিদের সুরক্ষা প্রদান এবং দেশে ফেরানো সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
রাষ্ট্রদূত অভিবাসীদের দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারি পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















