শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, “আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেৃকোনো গোলাগুলি নয়-যুদ্ধবিরতি- আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়।”

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। ইসলায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। হিজবুল্লা থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর ২ দিন পর লেবাননে পৃথকভাবে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা অভিযানে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩ হাাজার মানুষ। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল-লেবানন। সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল; তার আগেই এই বিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানো হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত সময় : ০২:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬