শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে কাজেম জালালি বলেছেন, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; যেমন রাশিয়া। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”

ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোন কোন দেশ আছে— তা অবশ্য বলেননি কাজেম জালালি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এর কিছুদিন পর দেশটির সরকার সিদ্ধান্ত নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধের পক্ষে— তারা ব্যতীত অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। তবে সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি দিতে হবে।

কাজেম জালালির তথ্য অনুসারে, যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজে টোল-ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হরমুজে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের

প্রকাশিত সময় : ০৮:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬