আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে কৃচ্ছ্রতা সাধন করছে এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রতা সাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করার চেষ্টা করছেন। বাংলাদেশের সকল জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা আমরা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করব।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















