শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্টকে ইনস্টিটিউশন হিসেবে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন: নাহিদের উদ্দেশে অর্থমন্ত্রী

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উদ্দেশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রেসিডেন্টের কাছেই আপনি শপথ নিয়েছিলেন। তখন আপনি সঠিক কাজ করেছেন এবং একটি প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করেছেন; কিন্তু এখন আপনি ইনস্টিটিউশন হিসেবে তাকে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এ প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।

অন্যান্য রাজনৈতিক দলের ব্যাংক মালিকানার দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, বিএনপির তো কোনো ব্যাংক নেই। বাংলাদেশের মানুষ জানে কাদের ব্যাংক আছে। যাদের নিজস্ব ব্যাংক আছে, তাদের দলের সদস্যদের তো ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই।

তিনি আরও দাবি করেন, কিছু দল নিজেদের পছন্দমতো ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে এবং অপছন্দের ব্যক্তিদের চাকরিচ্যুত করেছে। এ ধরনের সুযোগ বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, যেদিন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করা হয়েছিল, আমাদের বন্ধুরা (বর্তমান বিরোধী দল) সবাই সদলবলে সম্মুখসারিতে উপস্থিত ছিলেন। আমরা তখন জায়গা না পেয়ে পেছনে বসেছিলাম। সুতরাং এখন এ ধরনের মন্তব্য মানায় না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রেসিডেন্টকে ইনস্টিটিউশন হিসেবে তার সম্মানটা থেকে বঞ্চিত করছেন: নাহিদের উদ্দেশে অর্থমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬