বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ মঙ্গলবার (৫ মে) সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এই সফরটি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ওয়াং ই’র আমন্ত্রণে ড. খলিলুর রহমান এই সফরে যাচ্ছেন। তিনি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীনে অবস্থান করবেন। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর।
এর আগে গত ২০ এপ্রিল সরকারি সফরে চীন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















