শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দিতে আল্লু অর্জুনের বাবা ও প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দ এবং তার স্ত্রী স্নেহা রেড্ডি দেখা করেছেন।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সাক্ষাতে আল্লু অর্জুনের বাবা ও তার স্ত্রী শ্রীতেজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার পরিবারের সঙ্গে সময় কাটান এবং তার দ্রুত সুস্থতার জন্য তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে শ্রীতেজের ছোট বোনের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতিও দেন। মুহূর্তের মধ্যে সাক্ষাতের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে পদদলিত হয়ে শ্রীতেজ আহত হন। সন্ধ্যা থিয়েটারের বাইরে পদদলিত হওয়ার পর তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি দীর্ঘ সময় অচেতন ছিলেন এবং পরে তার শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ও গুরুতর স্নায়বিক জটিলতা দেখা দেয়। যার জন্য তাকে বেশ কয়েক সপ্তাহ ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হয়েছিল।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 



















