শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে তিন উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহীর চারঘাট, পুঠিয়া ও বাগমারা উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে একই ধরনের অনুষ্ঠান পুঠিয়া ও বাগমারা উপজেলাতেও অনুষ্ঠিত হয়।

চারঘাটের অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুল করিম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, চারঘাট উপজেলা যুবদল নেতা আলমগীর ও জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। রাজশাহী জেলা পরিষদের এ মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ঈদকে সামনে রেখে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

আলোচনা সভা শেষে সেমাই, চিনি, ভোজ্যতেল, দুধ ও পোলাওয়ের চালসহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে তিন উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত সময় : ০৬:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬