বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেলারেই রহস্য ছড়াচ্ছে ‘অ্যানি’

বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ ‘অ্যানি’র প্রিমিয়ার হয়ে গেল আজ ৯ জুন। এর আগে সোমবার (৮ জুন) রাতে প্রকাশিত হয়েছে সিরিজটির অফিশিয়াল ট্রেলার। আর ট্রেলারেই রীতিমত ঝড় তুলে দিলেন হাওয়া’খ্যাত এই অভিনেত্রী।

অ্যানি’তে তুষির চরিত্র অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। এক ভয়াবহ হামলার পর তাঁর জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পান, যেখান থেকে তিনি প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পান না।

নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।  তারা অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হবেন। প্রযোজক এহসানুল হক বাবু বলেন, প্রস্তুতি থাকা সত্ত্বেও উৎসবে সরাসরি অংশ নিতে না পারা অবশ্যই হতাশাজনক। তবে আমরা বিশ্বাস করি, একটি কাজের সবচেয়ে বড় পরিচয় তার শিল্পমান। ‘অ্যানি’ সেই শক্তি নিয়েই আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের গল্প তুলে ধরবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ট্রেলারেই রহস্য ছড়াচ্ছে ‘অ্যানি’

প্রকাশিত সময় : ১০:০০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬