বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলাদের ‌‘জুতো’ চুরি

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি, তবে তার আগেই অপ্রত্যাশিত এক সমস্যার মুখে পড়েছে কোচ টমাস টুখেলের দল। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্যবহৃত বেশ কয়েকটি ফুটবল বুট ও অন্যান্য সরঞ্জাম চুরির ঘটনায় দলের প্রস্তুতিতে সাময়িক বিঘ্ন ঘটেছে।

শুক্রবার কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে অনুশীলন করার কথা ছিল ইংল্যান্ড দলের। এর আগে ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রাক্‌-টুর্নামেন্ট ক্যাম্পে অনুশীলন শেষে সরঞ্জামগুলো গাড়িযোগে পরিবহন করা হচ্ছিল। সেই সময়ই বুটসহ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায় বলে বিভিন্ন ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে।

কানসাস সিটি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সম্ভাব্য চুরির ঘটনাটি তদন্ত করছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, শহরে আগত একটি দলের গাড়ি থেকে কিছু সরঞ্জাম নিখোঁজ হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড রয়েছে ‘এল’ গ্রুপে। আগামী পরশু ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে টুখেলের দল। এরপর ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

সূত্র: গার্ডিয়ান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশে দুদকের আবেদন

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলাদের ‌‘জুতো’ চুরি

প্রকাশিত সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬