মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় কত টাকার মালিক?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন রাজনীতিতে পা রাখেন, বিদায় জানান রুপালি পর্দাকে। রাজনীতির ময়দানে নেমেই নানারকম ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন। সব বাধা-বিপত্তি পেরিয়ে তামিলনাড়ুর মসনদে বসেছেন বিজয়। প্রায় দেড় মাস আগে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই তারকা।

সোমবার (২২ জুন) থালাপাতি বিজয়ের জন্মদিন। আজ ৫২ বছর পূর্ণ করে তেপান্নতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেতা। বিশেষ দিনে চলুন জেনে নিই, মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় কত টাকার মালিক। গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে বিজয় তার সরকারি হলফনামায় নিজের সম্পদ, বিনিয়োগ, স্থাবর-অস্থাবর সম্পত্তি, পরিবারের সদস্যদের আর্থিক বিবরণ তুলে ধরেন। সম্পদের তালিকায় তার স্ত্রী সংগীতা, ছেলে জেসন সঞ্জয়, মেয়ে দিব্য সাশার সম্পদের পরিমাণও উল্লেখ করেন।

থালাপতি বিজয়ের সম্পদের পরিমাণ কত?
হলফনামা অনুযায়ী, থালাপাতি বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৪০৪.৫৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৪ কোটি টাকার বেশি)। তামিল সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে তার আয় ছিল ১৮৪ কোটি রুপি। তার হাতে নগদ অর্থ রয়েছে ২ লাখ রুপি। ব্যাংকে জমা রয়েছে ৩২০ কোটি রুপি। ছেলে-মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ৪ লাখ রুপি। স্ত্রী সংগীতার ব্যাংক ব্যালান্স ১০.৪৩ কোটি রুপি।

স্ত্রী সংগীতার জন্য বিজয়ের বিনিয়োগ কত?
কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন বিজয়ের স্ত্রী সংগীতা। হলফনামার ঘোষণা অনুযায়ী, থালাপাতি বিজয় তার স্ত্রী সংগীতার নামে ভারতের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন। ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে ২৫ কোটি রুপি। অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি রুপি, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি রুপি, তাছাড়া ৩৯১ সোভারেন স্বর্ণালঙ্কারও রয়েছে।

থালাপতি বিজয়ের যত গাড়ি
বিজয় তার সম্পদের বিবরণীতে জানিয়েছেন, তার কাছে রয়েছে একটি লেক্সাস গাড়ি (মূল্য: প্রায় ৩ কোটি রুপি), একটি টিভিএস এক্সএল সুপার (মূল্য: ৬৭ হাজার রুপি), দুটো বিএমডব্লিউ, একটি টয়োটা ভেলফায়ার, একটি মারুতি সুইফট। সব মিলিয়ে তার গাড়ির মোট মূল্য প্রায় ৭.৪৫ কোটি রুপি।

কত টাকা ঋণ দিয়েছেন বিজয়?
থালাপাতি বিজয় ব্যক্তি ও সংস্থাকে সর্বমোট ৭৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৮ কোটি ৪৪ লাখ টাকা) ঋণ দিয়েছেন। এর মধ্যে বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর নিয়েছেন ৩.০২ কোটি রুপি, মা শোভা চন্দ্রশেখর নিয়েছেন ৮৭ লাখ রুপি, ছেলে নিয়েছে ৮.৭৮ লাখ রুপি, মেয়ে নিয়েছে ৪.৬ লাখ রুপি, স্ত্রী সংগীতা নিয়েছেন ১২.৬০ কোটি রুপি।

বিজয়ের যত বাড়ি
থালাপাতি বিজয়ের মোট ১০টি বাড়ি রয়েছে। বিভিন্ন জায়গায় এসব বাড়ি অবস্থিত। এ তালিকায় রয়েছে—নিলাঙ্কারাই (১টি), উরুর (১টি), মাইলাপোর (১টি), পালিপাট্টু (১টি), পাদুর (১টি), কোরাট্যুর (১টি), সালিগ্রামাম (২টি) এবং শোলিঙ্গানাল্লুর (২টি)। অন্যদিকে, বিজয়ের স্ত্রী সংগীতার কাছে রয়েছে ২ কেজি রূপা, ৩ হাজার ১৩২ গ্রাম সোনা, ১৩৪.৯১ ক্যারেট হীরা। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৫.৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকার বেশি)।

*টাইমস নাউ অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় কত টাকার মালিক?

প্রকাশিত সময় : ০৮:১০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬