শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্ক। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, কাইলি জেনার তার প্রেমিক টিমোথি শালামেটের সন্তানের মা হতে চলেছেন।

একটি ভাইরাল পোস্টে বলা হয়, ‘কাইলি জেনার টিমোথি শালামেটের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।’ পোস্টটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। একই ধরনের আরো কিছু পোস্টে একটি আলট্রাসাউন্ডের ছবিও শেয়ার করা হয়েছে, যা কাইলির বলে দাবি করা হয়।

তবে এখন পর্যন্ত কাইলি জেনার বা টিমোথি শালামেট—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তারা গর্ভধারণের খবর নিশ্চিত বা অস্বীকারও করেননি।
এদিকে যে এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম এ দাবি ছড়ানো হয়, সেটি মূলত ব্যঙ্গাত্মক ও প্যারোডি কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। ফলে ভাইরাল এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৩ সালে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। বর্তমানে তারা হলিউডের আলোচিত তারকা জুটিগুলোর একটি।

তাই আপাতত কাইলির গর্ভধারণের খবরকে শুধুই গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কারণ এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?

প্রকাশিত সময় : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬