শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিভিন্ন এলাকা সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত হাজার হাজার ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

ইরান যদি তাকে হত্যার কোনও চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। খবর গালফ নিউজের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে’ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুমকির বিষয়ে ইরান সরকার কোনও পদক্ষেপ নিলে তার জবাব দিতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি লেখেন, ‘১ হাজার ক্ষেপণাস্ত্র লক ও লোড করা অবস্থায় ইরানের দিকে তাক করা আছে। এগুলো ছোড়ার পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে।

তিনি আরও যোগ করেন, এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের বিভিন্ন এলাকা ‘সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন’ করতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এই অভিযান এক বছর বা তার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন অভিযানে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকে ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি পায়। ট্রাম্প এর আগেও দাবি করেছেন যে, তিনি ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

নিউইয়র্ক পোস্টের সাথে আলাপকালে ট্রাম্প জানান, ইরান যদি তাকে হত্যা করতে সফল হয়, তবে তিনি বড় আকারের পাল্টা হামলার নির্দেশ দিয়ে রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি অনেকদিন ধরেই তাদের তালিকায় রয়েছি।’ তার কোনও ক্ষতি হলে মার্কিন বাহিনীকে ইরানে এমন হামলার নির্দেশ দিয়ে রেখেছেন, যা তারা আগে কখনও অনুভব করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইরানের বিভিন্ন এলাকা সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত হাজার হাজার ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

প্রকাশিত সময় : ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬