শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মাইলফলক স্পর্শ রাশমিকার

ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা। আসন্ন তামিল সিনেমা ‘মাইসা’-তে পানির নিচে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রথম হওয়ার দাবি উঠেছে তাকে ঘিরে। বর্তমানে ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। নারীপ্রধান এই সিনেমায় একাধিক পানির নিচের অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় এই প্রথম কোনো অভিনেত্রীকে আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স-এ এমনভাবে অ্যাকশন করতে দেখা যাবে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এসব দৃশ্যে কোনো বডি ডাবলের সাহায্য নেননি রাশমিকা। কঠিন সব অ্যাকশন দৃশ্য নিজেই সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কিছু ঝলকও প্রকাশ করেছেন অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিশেষ ওয়েটস্যুট পরে ডুবুরিদের কাছ থেকে পানির নিচে দীর্ঘ সময় অবস্থান ও অ্যাকশন দৃশ্য ধারণের প্রশিক্ষণ নিচ্ছেন রাশমিকা। আরও একটি ছবিতে তার পিঠে ক্ষতের মতো দাগও দেখা যায়। যদিও সেটি বাস্তব নাকি মেকআপের অংশ, তা স্পষ্ট নয়।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই দৃশ্যগুলোর শুটিং করতে টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে সময় কাটাতে হয়েছে রাশমিকাকে। সিনেমাটির পরিচালক রবীন্দ্র পুল্লের বিশ্বাস, ‘মাইসা’য় রাশমিকার নতুন রূপ দর্শকদের চমকে দেবে। এর আগে অভিনেত্রী নিজেও জানিয়েছিলেন, এটি তার অভিনয়জীবনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। অ্যাকশনধর্মী এই সিনেমায় রাশমিকার ভিন্নরূপ দেখার অপেক্ষায় এখন তার ভক্তরা-অনুরাগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বিয়ে শুধুই কাগজের সম্পর্ক নয়, পরস্পরের ভালোবাসা ও সম্মান জরুরি’

নতুন মাইলফলক স্পর্শ রাশমিকার

প্রকাশিত সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬