সেমিফাইনালে ওঠার পর ১৫ জুলাইয়ের লাইভ ফিফা র্যাঙ্কিংয়ে এক লাফে শীর্ষে উঠে এসেছে তারা। আর তাতেই সেমিফাইনালের আগে ফিফা থেকে বড় দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ফুটবল মিটস ডেটার প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী স্পেনের বর্তমান রেটিং ১৯৬৫, যা আগের তুলনায় ৩০.৮ পয়েন্ট বেশি।
র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড (১৮৮৯), এরপর যথাক্রমে ব্রাজিল (১৮০৫), মরক্কো (১৮০৪), পর্তুগাল (১৭৮৮), বেলজিয়াম (১৭৭৮), নেদারল্যান্ডস (১৭৭৬) ও ইতালি (১৭৫৪)।
এটি বিশ্বকাপের চলমান ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হিসাব করা লাইভ র্যাঙ্কিং। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র্যাঙ্কিং প্রকাশ করবে। বর্তমানে স্পেনের ধারাবাহিক জয় এবং বড় ম্যাচে সফলতার কারণেই তারা সাময়িকভাবে বিশ্বের এক নম্বর দলের অবস্থানে উঠে এসেছে।
লাইভ ফিফা র্যাঙ্কিং(১৫ জুলাই)
১। স্পেন – ১৯৬৫
২। ফ্রান্স – ১৯৪৮
৩। আর্জেন্টিনা – ১৯৪৩
৪। ইংল্যান্ড – ১৮৮৯
৫। ব্রাজিল – ১৮০৫
৬। মরক্কো – ১৮০৪
৭। পর্তুগাল – ১৭৮৮
৮। বেলজিয়াম – ১৭৭৮
৯। নেদারল্যান্ডস – ১৭৭৬
১০। ইতালি – ১৭৫৪

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 

























