সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জয়ে খুশিতে কেঁদে ফেলেছিলাম: সাদিয়া আয়মান

বিশ্বকাপ এলেই বদলে যায় আবহ। গ্যালারির উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ড্রয়িংরুমে, প্রিয় দলের জয়-পরাজয়ে দুলে ওঠে ভক্তের হৃদয়। সেই আবেগের বাইরে নন অভিনেত্রী সাদিয়া আয়মান। শৈশব থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা, পরিবারের সঙ্গে ফুটবল নিয়ে খুনসুটি, বিশ্বকাপের স্মৃতি এবং এবারের ফাইনাল নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন ।রাইজিংবিডি

আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। প্রিয় দল ফাইনালের মঞ্চে। খেলা দেখার জন্য নিশ্চয়ই আলাদা প্রস্তুতি রয়েছে?

সাদিয়া আয়মান: প্রস্তুতি তো নিয়েই ফেলেছি। পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসে খেলা দেখব। মজার বিষয় হলো, আমাদের পরিবারের প্রায় সবাই ব্রাজিল, স্পেন কিংবা ইংল্যান্ডের সমর্থক। আর্জেন্টিনার সমর্থক আমি একা। তাই খেলা দেখার সময় দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়। মেসি গোল মিস করলেই সবাই আমাকে খোঁচা দেয়। আবার ভালো খেললে আমিও ছাড় দিই না। এই খুনসুটিগুলোই বিশ্বকাপকে আরও উপভোগ্য করে তোলে।

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান: ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক আমি। ফুটবলের প্রতি ভালোবাসাও তখন থেকেই। একটা মজার স্মৃতি এখনও মনে আছে। প্রথম যখন নিজে নিজে মেকআপ করতে শিখেছিলাম, তখন মুখের অর্ধেকটা আর্জেন্টিনার নীল-সাদা রঙে পেইন্ট করেছিলাম। সেই ছবিটা এখনও আমার কাছে আছে। মাঝে মাঝে ছবিটা দেখলে খুব ভালো লাগে।

সাদিয়া আয়মান: আমি খুবই রোমাঞ্চিত। কারণ, আমি আর্জেন্টিনার সমর্থক। গতবারও আমার প্রিয় দল শিরোপা জিতেছিল। এবারও আশা করছি তারা শিরোপা জিতবে। এবারের আসরে তাদের খেলা আমার খুব ভালো লেগেছে। যতগুলো ম্যাচ দেখেছি, প্রতিটিতেই তারা দারুণ পারফর্ম করেছে। তাই বিশ্বাস করি, আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।

সাদিয়া আয়মান

যেহেতু পরিবারের সবাই মিলে খেলা দেখেন, মজার স্মৃতির কথা যদি জানতে চাই- কোনটি বলবেন?

সাদিয়া আয়মান: ছোটবেলা থেকেই বাসায় সবাই মিলে বিশ্বকাপের খেলা দেখার একটা ঐতিহ্য আছে। আমার ভাইয়া ব্রাজিলের সমর্থক, আমি আর্জেন্টিনার, ফলে দুই দলের খেলা বা ফল নিয়ে আমাদের মধ্যে অনেক মজার ঘটনা ঘটত। আর্জেন্টিনা হারলে ভাইয়া আমাকে খেপাত, আবার ব্রাজিল হারলে আমিও তাকে ছেড়ে কথা বলতাম না। এসব স্মৃতি এখনও খুব আনন্দ দেয়।

আবেগের মুহূর্ত কোনটি?

সাদিয়া আয়মান: সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল ২০২২ বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হলো, আমি এতটাই আনন্দিত হয়েছিলাম যে খুশিতে কেঁদে ফেলেছিলাম। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

সাদিয়া আয়মান

বিশ্বকাপ নিয়ে আপনার শেষ কথা?

সাদিয়া আয়মান: অবশ্যই চাই, মেসির দল আর্জেন্টিনা আবারও দারুণ খেলুক এবং শিরোপা জিতুক। তবে একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি মনে করি, শেষ পর্যন্ত যে দল সবচেয়ে বেশি পরিশ্রম করবে, পরিকল্পনা অনুযায়ী খেলবে এবং মাঠে নিজেদের সেরাটা দেবে, তারাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনার জয়ে খুশিতে কেঁদে ফেলেছিলাম: সাদিয়া আয়মান

প্রকাশিত সময় : ০৬:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬