মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ

নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের ঢাকার বনানী থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে তদন্তের এই নির্দেশ দিয়েছেন।

এদিন জিডির তদন্তের বিষয়ে অনুমতির জন্য পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। তিনি ঘটনা বর্ণনা করার পর জিডির বিষয়ে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।

গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় জিডি করেন। সেখানে উল্লেখ করেন, অতীত বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি জড়িত নন। তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। সম্প্রতি একজন নারীর (অভিনেত্রী মেহের আফরোজ শাওন) নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সম্পূর্ণ মানবিক ও আইনসম্মত অবস্থান গ্রহণ করার পর গত কয়েক দিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। এছাড়া অজ্ঞাত একাধিক ব্যক্তির কাছ থেকে হুমকিমূলক ফোনকল আসছে। শুধু তাই নয়, প্রায় তিন মাস ধরে লক্ষ্য করছেন, কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ও আতঙ্কবোধ করছেন। তার আশঙ্কা, যেকোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনসহ পুলিশি সুরক্ষা কামনা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গুরুতর সংক্রমণে ভুগে সুস্থতার পথে জেসমিন ভাসিন

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ

প্রকাশিত সময় : ১০:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬