রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। ভয়াবহ এক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে সেখানে ভর্তি করা হয়। জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
মেঘলা মুক্তা
মেঘলা মুক্তা
এর আগে, গত ২৭ জুলাই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। সেখানে ভেঙে যাওয়া নিজের মুঠোফোনের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।”
তবে তখন ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ বা কোনো দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।
মেঘলা মুক্তা
মেঘলা মুক্তা তেলেগু ভাষার ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ক্যারিয়ারের শুরুতে র্যাম্প মডেল হিসেবে কাজ করেন। পরে বিলবোর্ড বিজ্ঞাপন ও বিভিন্ন গানের ভিডিওতে মডেলিং করেন। বড়পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে নাম লেখান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’, ‘আগুনের পাখি’।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























