সেই সিনেমার ‘লিচুর বাগানে’ গানটিতে তাদের রসায়ন দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর চলতি বছরে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন এই দুই তারকা।
তিনি বলেন, “এই কৃতিত্ব পুরোপুরি শাকিব খানের। উনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন, সেটা সত্যিই অসাধারণ। ‘প্রিন্স’-এর ট্রেইলার ও লুক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।”
মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের একটি স্মৃতিও ভাগ করে নেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ে যোগ দিতে এসে শাকিব খানকে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন।
সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন সাবিলা। এমন দৃশ্যে অভিনয়ের সময় কোনো অস্বস্তি হয়েছিল কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি ‘আগুন’ আর আমি ‘মীরা’। চরিত্রের সম্পর্কটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি। বরং উনি আমাকে এমন একটি কমফোর্ট জোন দিয়েছেন, যেখানে আমি খুব স্বস্তি নিয়ে রোমান্টিক দৃশ্যগুলো করতে পেরেছি।”
শাকিব খানের পেশাদারিত্বেরও প্রশংসা করেন সাবিলা। তিনি জানান, প্রতিটি দৃশ্যের শট দেওয়ার পর শাকিব তা মনোযোগ দিয়ে প্রিভিউ দেখেন এবং কোথায় কী উন্নতি করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
সাবিলা বলেন, ‘উনার এই বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে। প্রতিটি শটের পর উনি নিজের কাজ বিশ্লেষণ করেন, কোথায় পরিবর্তন দরকার তা খুঁজে বের করেন। এটা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তাই উনার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটা কখনোই বড় কোনো চ্যালেঞ্জ মনে হয়নি।’
প্রসঙ্গত, ‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই এবং তারিক আনাম খান। সিনেমাটি গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 




















