মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, বিচার চাইলেন অভিনেত্রী চাঁদনী

হেনস্তা ও যৌন হয়রানির শিকার হয়েছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনী সাহা। যাত্রা পালার একজন সমন্বয়ক তাকে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ‘জোয়ার ভাটা’খ্যাত এই অভিনেত্রীর। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে টলিপাড়ায় জোর জল্পনা চলছে। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ঋক চক্রবর্তী’ নামে এক ব্যক্তি, যে যাত্রা পালার জন্য শিল্পীদের সমন্বয় করে থাকেন। নতুন একটি যাত্রা প্রজেক্টের জন্য কয়েক মাস ধরে চাঁদনীর সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি। তবে কাজের ব্যস্ততার কারণে চাঁদনী কাজের প্রস্তাবটি ফিরিয়ে দেন।

চাঁদনী সাহা

এতদিন কথা বলার সময় অভিযুক্ত অত্যন্ত মার্জিত আচরণ করতেন এবং চাঁদনীকে ‘দিদি’ বলে সম্বোধন করতেন। কিন্তু রবিবার (২ আগস্ট), চাঁদনীর হোয়াটসঅ্যাপ নম্বরে অত্যন্ত অশালীন ও নগ্ন ছবি পাঠান। পাশাপাশি কিছু হুমকিমূলক ভয়েস নোটও পাঠান বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 মেসেজ পাঠানোর পরপরই অভিযুক্ত ঋক চক্রবর্তী হোয়াটসঅ্যাপে অভিনেত্রীকে ব্লক করে দেন। চ্যাটে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশন চালু ছিল, যা চাঁদনী তৎক্ষণাৎ বন্ধ করে দেন; যাতে প্রমাণের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে। ঋকের পাঠানো নগ্ন ছবি ও মেসেজ চাঁদনীর কাছে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

চাঁদনী সাহা

অভিনেত্রী-বিধায়ক অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীল ঘোষকে চিঠি লিখে নিজের নিরাপত্তা ও বিচারের জন্য আবেদন করেছেন অভিনেত্রী চাঁদনী। চিঠিতে কয়েকটি বিষয় স্পষ্টভাবে দাবি করেছেন এই অভিনেত্রী। এক. কঠোর আইনি পদক্ষেপের দাবি: এই ঘটনাটিকে হালকাভাবে না দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা।

দুই. অপরাধীকে চিহ্নিত করা: অভিযুক্ত রিক চক্রবর্তীর দুটি ফোন নম্বর প্রকাশ করে এই ধরণের অশালীন ও অসভ্য আচরণকে সমাজে প্রকাশ্যে আনা, যাতে অপরাধী ছাড় না পায়। তিন. নারীদের সুরক্ষার বার্তা: কোনো নারীকেই যেন কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এই ধরণের হেনস্তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে না হয়। ভবিষ্যতে যেন অন্য কোনো শিল্পী বা নারীর সঙ্গে এমন আচরণ করার সাহস কেউ না পায়, তা নিশ্চিত করা।

চাঁদনী সাহা

টলিউডের আলোচিত নাম চাঁদনী সাহা। অনেক ধারাবাহিকের প্রধান চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্রেও তাকে দেখা গেছে। বেশ কিছু নেতিবাচক চরিত্রও রূপায়ন করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হলো—‘জোয়ার ভাটা’, ‘দুই শালিক’, ‘ভিডিও বৌমা’ প্রভৃতি। তাছাড়া ‘রক্তবীজ’, ‘আস্থা’, ‘নায়িকা নাম্বার ১’ ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফোনে নগ্ন ছবি পাঠিয়ে হুমকি, বিচার চাইলেন অভিনেত্রী চাঁদনী

প্রকাশিত সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬