সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মবের অপসংস্কৃতি শক্তভাবে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে তৈরি হওয়া ‘মবের অপসংস্কৃতি’ বর্তমান সরকার শক্তভাবে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলাদা কোনো আইন প্রয়োজন নেই। বিদ্যমান সাধারণ আইনেই এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা খুব সজাগ আছি, সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেটাকে আমরা শক্তভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মব বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় বিদ্যমান আইনেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।” এজন্য নতুন করে আলাদা কোনো আইন করার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার‘ উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় মাদক মামলায় আসামিদের খালাস, মাদক নিয়ন্ত্রণে নতুন আইন এবং সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি নিয়েও কথা বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভিন্নমাত্রার সফরে অপেক্ষা ঐতিহাসিক ঘটনার

মবের অপসংস্কৃতি শক্তভাবে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬