মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে চলে গিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়, এতে অন্তত পাঁচজন নিহত হয়।

এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার দুপুর ২টার একটু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ বিমানবন্দরটির আড়াআড়ি রানওয়ে থেকে বের হয়ে গিয়ে সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহনে আঘাত হানে।

এই সংবাদ সম্মেলনে মায়ামি-ডেড ফায়ার রেসকিউ-র প্রধান রে জাদাল্লাহ জানান, এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। উড়োজাহাজটির ধাক্কা লাগা যানবাহনগুলোর ভেতরে আরও অন্তত দুজন আটকা পড়েন আর পাইলট ও কো-পাইলটও বিমানটির ভেতরে আটকা পড়ে যান।

রয়টার্স জানিয়েছে, যারা মারা গেছেন কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ করেননি।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর দমকলের ৬০টিরও বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ জন কর্মী ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজ শুরু করেন।

জাদাল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি থেকে জ্বালানি চুইয়ে পড়ছিল, পরিস্থিতি সামাল দিতে জরুরি বিভাগের কর্মীরা বিকালেও কাজ করছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই

যুক্তরাষ্ট্রের কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬