শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ, ২ দিনে আক্রান্ত ২৮

সীমান্ত জেলা সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি সতর্কতা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ২৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত দুই দিনে ২৮ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ১৫ জন এবং ৭ সেপ্টেম্বর ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৭ জন।

আক্রান্তদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য জেলা বাইরের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে জনসচেতনতা বেশি জরুরি। বাসাবাড়ি ও আশপাশের আঙিনায় যেন জমানো পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল ধ্বংস করতে না পারলে এই বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, হাসপাতালের প্রস্তুতির পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দ্রুত মশা নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রকোপ, ২ দিনে আক্রান্ত ২৮

প্রকাশিত সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬