নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাঁধন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’
বাঁধন লেখেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’
ভক্ত ও দেশবাসীর ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান বাঁধন। তাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় নিজেকে ধন্য ও অত্যন্ত কৃতজ্ঞ মনে করছেন তিনি। সবশেষে সবার কাছে দোয়া চেয়ে বাঁধন লেখেন, ‘দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
ঘটনার পর তার পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশে-বিদেশে অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























