বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করা হয়।
জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়।
মায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করেছিল কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পুনরায় আবেদন করলে আবেদনটি অনুমোদন করা হয়।
চিন্ময় কৃষ্ণ দাসের পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।
এ ছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে জামিন হলেও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারাগারে রয়েছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























