সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতের কারণে গত কয়েক দিনে ৪৬ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির ইয়েমেন মিশনের প্রধান আবদুসসাত্তর এসোয়েভ সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত কয়েক দিনে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। বাস্তুচ্যুতদের অধিকাংশই ইয়েমেনের অভ্যন্তরেই অন্য এলাকায় আশ্রয় নিয়েছে।

তাইজ গভর্নরেটে মোচা শহরের নিয়ন্ত্রণ হারানোর পর অনেকে তাইজ শহর ও আশপাশের বিভিন্ন জেলায় যাওয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এসোয়েভ বলেন, বাস্তুচ্যুত মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন জরুরি আশ্রয়। পাশাপাশি খাদ্য,  পানি ও স্যানিটেশন ব্যবস্থাও প্রয়োজন। এসব মৌলিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে আইওএম।

ইয়েমেনে বর্তমান পরিস্থিতির আগে থেকেই প্রায় ৪৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন করে সংঘাত এবং তহবিলসংকটের কারণে দেশটির মানবিক পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইয়েমেনে ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত

প্রকাশিত সময় : ১০:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬