সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফসলি জমি ও মানু‌ষের ভূ‌মি সুরক্ষায় জিরো টলারেন্স নীতি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

র‌বিবার (১৩ সেপ্টেম্বর) সচিবাল‌য়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তি‌নি একথা ব‌লেন।

বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দি‌য়ে ভূমিমন্ত্রী এ সময় স্পষ্ট জানিয়ে দেন, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং খাস জমি জবরদখল করে আসছে। এই চক্র ভাঙতে মাঠ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফসলি জমি ও মানু‌ষের ভূ‌মি সুরক্ষায় জিরো টলারেন্স নীতি: ভূমিমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬