বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটি নিতে পারলেই পূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটানো যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবা একদিনের ছুটি নিলে ২৩ অক্টোবর (শুক্রবার) ও ২৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

এ ছাড়া, হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে।

২০২৬ সালের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর (শনিবার) মহালয়ার মাধ্যমে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে।

অর্থাৎ, পূজার আনুষ্ঠানিকতা ১০ অক্টোবর শুরু হলেও সরকারি ছুটি কার্যকর হবে ২০ অক্টোবর থেকে। আর ২২ অক্টোবর একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের অবকাশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ

প্রকাশিত সময় : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬