ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। এ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী পূর্ণিমা— প্রথম ছবিতে অভিনয় করে পূর্ণিমার মতোই আলো ছড়িয়ে দেন ইন্ডাস্ট্রিতে। সেই সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন তিনি।
‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন পূর্ণিমা। পর্দার রুপালি জগতের পরিচিত মুখ এ অভিনেত্রী দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব উপস্থিতি রয়েছে এ অভিনেত্রীর। সেখানে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পূর্ণিমা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজের উত্থান-পতন ও ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন পূর্ণিমা। সেই ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এ পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তার এ কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়, সে বার্তাই তুলে ধরেছেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। অভিনেত্রীর এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারীরাও।
পূর্ণিমার সেই পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন তারা। একজন নেটিজেন লিখেছেন— ‘ঝড় আসবেই; কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়— এটাই জীবনের আসল শক্তি।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















