সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীর সঙ্গে কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছে। প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ—দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দর্শকের আগ্রহ কমেনি। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকার কথা থাকলেও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন দেব।

সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধনের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন এই অভিনেতা। দেব জানান, বর্তমানে শুভশ্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও তিনি কিছুটা ভয় পান। কারণ দুজনকে একসঙ্গে দেখা গেলেই সেটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভিডিও ও আলোচনা শুরু হয়ে যায়।

দেবের ভাষ্য, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। বর্তমানে তারা বন্ধু। তাই প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথা বলা কিংবা একে অপরকে আলিঙ্গন করলেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এসব কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব বেশি একসঙ্গে বের হচ্ছেন না বলেও জানান দেব। তার মতে, প্রচারণায় গেলেই সিনেমার গল্প, নির্মাণ কিংবা অভিনয়ের পরিবর্তে তাদের সম্পর্ক, পুরোনো প্রেম ও বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হয়।

দেব বলেন, তারা প্রচারে বের হলেই বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অথচ সিনেমাটি নিয়ে সেভাবে কথা হচ্ছে না। ‘দেশু ৭’-এ নতুন ধরনের নির্মাণভঙ্গি দেখানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিন পর কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে—এ বিষয়টিও তেমন আলোচনায় আসছে না বলে আক্ষেপ করেন অভিনেতা।

দেব জানান, শুধু শুভশ্রীকে নিয়ে কয়েক দিনের শুটিং করেও চাইলে একাধিক সিনেমা তৈরি করা যেত এবং সেগুলো ব্যবসায়িক সাফল্যও পেতে পারত। তবে সে পথে না গিয়ে ‘ধূমকেতু’র পর দর্শক যেভাবে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশাকেই গুরুত্ব দেওয়া হয়েছে ‘দেশু ৭’-এ।

বড় বাজেটের সিনেমাটিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও আলোচনায় এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শুভশ্রীর সঙ্গে কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

প্রকাশিত সময় : ১০:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬