সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসতে পারেন জয়া–চঞ্চল–শাওন, দুদকে অনুসন্ধানের আবেদন

বিগত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট হয়ে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের আবেদন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘রাষ্ট্র সংলাপ ফোরামের’ সভাপতি আলম আয়াসের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা দুদক চেয়ারম্যান বরাবর আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাপ্রাপ্ত গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ও শিক্ষাবিদ রয়েছেন। গত ১৭ বছরে সরকারি সুনজরে থেকে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অর্জিত অর্থের একটি অংশ রাষ্ট্রকে অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িতদের কাছে সরবরাহ করা হচ্ছে। তাই সংশ্লিষ্টদের সম্পদের উৎস যাচাই, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তদন্ত করে দুদক আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব।

আবেদনে বিনোদন অঙ্গনের তালিকায় সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, জায়েদ খান, তারানা হালিম, প্রযোজক খোরশেদ আলম খসরু, নিপুণ আক্তার, তানভিন সুইটি, মাহিয়া মাহি, ভাবনা, স্বাগতা, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও পরিচালক বজলুর রশিদ চৌধুরীসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এ ছাড়া গণমাধ্যম অঙ্গনে নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, নাসিমা খান মন্টি ও আশরাফুল আলম খোকন এবং ক্রীড়া অঙ্গনে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ ও আরিফ খান জয়সহ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফাঁসতে পারেন জয়া–চঞ্চল–শাওন, দুদকে অনুসন্ধানের আবেদন

প্রকাশিত সময় : ১০:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬