রাজধানীর বনানী ফ্লাইওভারের ওপর বাঁশবোঝাই একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনায় সড়কের একটি অংশে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরের দিকে ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় বাঁশবোঝাই পিকআপটি উল্টে যায়। এতে পিকআপে থাকা বাঁশগুলো সড়কের ওপর পড়ে গেলে একপাশ দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তীব্র যানজটে আটকা পড়ে অনেকেই গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাচ্ছেন।
তবে কীভাবে ওই পিকআপটি উল্টে যায় এবং এতে কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























