তারকা হওয়ায় রাস্তায় বের হলে ভক্তদের চিনে ফেলার আশঙ্কা থাকেই। তাই ভিড়ের মধ্যে নিজেকে আড়াল রাখার কৌশলও রপ্ত করেছেন মধুমিতা। সম্প্রতি ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কৌশলই জানিয়েছেন তিনি
মধুমিতা বলেন, অনেক সময় এমন হয়েছে একটি জায়গায় গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা বেরিয়ে গেছি। আবার বাসে করে ফিরেছি, যেখানে গাড়ি রাখা আছে। বন্ধুরা প্রথমে কিছু বলে না; কিন্তু ঠিক যখন বাস থেকে নামতে যাব, তখন ওদের মধ্যে কেউ একজন বলে দেয় ওটা পাখি না! বাসের অন্য যাত্রীরা কিছু বোঝার আগেই বন্ধুরা আমার হাত ধরে নামিয়ে নিয়ে চলে যায়।
তারকার পরিচয় আড়াল করে সাধারণ মানুষের মতো পূজার আনন্দ উপভোগের এই অভিজ্ঞতাই মধুমিতার কাছে আলাদা আনন্দের। তাই মজার ছলে অভিনেত্রীর মন্তব্য, এগুলো না হলে আর পূজার আনন্দ কী!

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























