শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। তিনি সদ্য পদত্যাগ করা শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শন কেয়ার্নক্রসের পদত্যাগের খবর প্রকাশের পরপরই নতুন সাইবার পরিচালক হিসেবে ডেভিসের নিয়োগের ঘোষণা আসে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারকে আস্থার জন্য ধন্যবাদ জানান ডেভিস। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

ডেভিস বলেন, সাইবার জগতে আগামী প্রজন্মের পর প্রজন্ম যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো আধুনিকায়ন, সাইবার নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের বিপর্যয় মোকাবিলার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর ভিত্তি আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় কার্স্টেন ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এর আগে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে শন কেয়ার্নক্রসের পদত্যাগের খবর সামনে আসে। এরপরই তার স্থলাভিষিক্ত হিসেবে কার্স্টেন ডেভিসের নাম ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস

প্রকাশিত সময় : ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬