রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিকতা ও ভালোবাসাই হবে নতুন বাংলাদেশের পরিচয় : জোবাইদা রহমান

মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসাই হবে নতুন বাংলাদেশের প্রধান পরিচয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জোবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ, এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, শাহরিয়ারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাকে হারাতে হয়েছে।

শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি।

বক্তব্যের শেষে শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জোবাইদা রহমান।

গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুন লাগে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে রোববার আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মানবিকতা ও ভালোবাসাই হবে নতুন বাংলাদেশের পরিচয় : জোবাইদা রহমান

প্রকাশিত সময় : ১০:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬